ঢাকা ১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা ‎সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

‘নেশার’ পর কুসুমের ‘প্রবল ঘোর’

বিনোদন ডেস্ক: অভিনয়ে জনপ্রিয়তা পাওয়ার পরেও গান থেকে দুরে সরে যাননি কুসুম শিকদার। ২০০২ সাল থেকে পেশা হিসেবে অভিনয়কে বেছে নিয়েছেন তিনি। তার আগেই গান দিয়েই অভিনেত্রীর ক্যারিয়ার শুরু হয়েছিল। অ্যালবামও প্রকাশ করেছিলেন তিনি।

দীর্ঘ ৯ বছর পর নতুন মৌলিক গান নিয়ে ফিরেছেন তিনি। গানটির নাম ‘প্রবল ঘোর’। এর কথা লিখেছেন কুসুম নিজেই।

‘প্রবল ঘোর’ গানটির সুর ও সংগীতায়োজন করেছেন মাহমুদ সানী।

জানা গেছে, ২০২০ সালে করোনাকালে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছিল। তবে এত দিন পর মিউজিক ভিডিও নির্মাণের মাধ্যমে প্রকাশ করা হলো গানটি। ২০১৭ সালে ‘নেশা’ শিরোনামে সর্বশেষ মৌলিক গান প্রকাশ করেন কুসুম। সেই হিসাবে ৯ বছর পর আবারও নিজের লেখা গান নিয়ে শ্রোতাদের সামনে হাজির হলেন তিনি।

কুসুম সিকদার বলেন, এখনো কোথাও গেলে ‘নেশা’র কথা বলে কেউ কেউ। সেই গানের প্রসঙ্গ টেনে নতুন গান করতে উৎসাহ দেন অনেকে। ভাবলাম একটা গান রেকর্ড করা আছে যেহেতু, সেটিই বের করি। করোনা পরিস্থিতির কারণে তখন আর এটি নিয়ে এগোনো হয়নি।

প্রহর ডাঙ্গা পিকচার্সের ব্যানারে নির্মিত মিউজিক ভিডিওটির শুটিং হয়েছে কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশনে।

এতে কুসুম শিকদারের সঙ্গে মডেল হিসেবে রয়েছেন শের শাহ রাসেল। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন নকুল সরকার।

এর আগে কুসুম শিকদারের গাওয়া রবীন্দ্রসংগীত ‘তুমি কোন কাননের ফুল’-এর মিউজিক ভিডিওও নির্মাণ করেছিলেন নকুল সরকার। এবার ‘প্রবল ঘোর’-এর ভিডিও নির্মাণের মধ্য দিয়ে আবারও কুসুমের সঙ্গে কাজ করলেন তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে

‘নেশার’ পর কুসুমের ‘প্রবল ঘোর’

আপডেট টাইম : ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬