শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
মন্দিরে পুজো দিয়ে ভোটের প্রচারে নামলেন – সায়ন্তিকা ব্যানার্জি পবিত্র ঈদ-উল-ফিতরের শুভেচ্ছা জানালেন কালীগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটি এম কামরুল ইসলাম রাকিব হত্যার রহস্য উদঘাটন : হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার ৫ স্পেন বনাম মিশরের প্রীতি ম্যাচটি বাতিল রাজশাহী বিভাগীয় কমিশনারের সান্তাহারে ট্রেন দুর্ঘটনাস্থল পরিদর্শন উত্তরায় শপিং কমপ্লেক্সে ভাঙচুর : ১১ আসামি কারাগারে ভোলার ১৭টি গ্রামের ৬ হাজার পরিবারের ঈদ আগামীকাল ঈদযাত্রা ঘিরে ভাড়া নৈরাজ্য ঠেকাতে অভিযান, বিভিন্ন স্থানে জরিমানা গাজীপুর ৫ আসনের২০০ জনগণের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ উলিপুরে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা

ব্যাঙ্গালুরু-হায়দরাবাদের ম্যাচে যত রেকর্ড

  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪
  • ১০৬ বার পঠিত

আইপিএলের মহাগুরুত্বপূর্ণ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের মুখোমুখি হয়েছিল রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু। হাইস্কোরিং ম্যাচটিতে ২৫ রানে হেরেছে কোহলি-ডু প্লেসিরা। দুই দলের ৫৪৯ রানের এই ম্যাচটিতে রেকর্ডের বন্যা বইয়ে গেছে। তার একটি এককভাবে বিশ্ব রেকর্ড, দুটি যৌথভাবে। আইপিএল রেকর্ড তো আছেই।

সোমবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ব্যাটারদের তাণ্ডবে রানপাহাড় দেখেছে ক্রিকেটপ্রেমীরা। ছক্কা তো বটেই, রেকর্ড হয়েছে সবচেয়ে বেশি বাউন্ডারিরও। তাতে স্বীকৃত টি-২০তে দুই দল মিলিয়ে রেকর্ড রান দেখেছে বিশ্ব ক্রিকেট।

এদিন আগে ব্যাটিং করে বিস্ফোরক ব্যাটিংয়ে স্কোরবোর্ডে জমা করে ২৮৭ রান সানরাইজার্স, যা আইপিএলের ইতিহাসে সর্বোচ্চ। সব রকমের টি-২০তে দ্বিতীয় সর্বোচ্চ। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২৬২ রানেই ব্যাঙ্গালুরু।

স্বীকৃত টি-২০তে দুই দল মিলিয়ে মোট রানের বিশ্ব -রেকর্ড

৫৪৯ রান, হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালুরু, ২০২৪
৫২৩ রান, হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৪
৫১৭ রান, ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা, ২০২৩
৫১৫ রান, মুলতান সুলতান্স বনাম কোয়েটা গ্লাডিয়েটর্স, ২০২৩
৫০৬ রান, সারে বনাম মিডলসেক্স, ২০২৩

একটি টি-২০ ম্যাচে সর্বোচ্চ বাউন্ডারি

৮১ বাউন্ডারি, হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালুরু
৮১ বাউন্ডারি, ওয়েস্ট ইন্ডিজ বনাম দক্ষিণ আফ্রিকা
৭৮ বাউন্ডারি, মুলতান সুলতান বনাম কোয়েটা গ্লাডিয়েটর্স

একটি টি-২০ ম্যাচে সর্বোচ্চ ছক্কা

৩৮ ছয়, হায়দরাবাদ বনাম ব্যাঙ্গালুরু, ২০২৪
৩৮ ছয়, হায়দরাবাদ বনাম মুম্বাই ইন্ডিয়ান্স, ২০২৪
৩৭ ছয়, বালখ লিজেন্ডস বনাম কাবুল জাওয়ান, ২০১৮
৩৭ ছয়, জ্যামাইকা তালাওয়াস বনাম সেন্ট কিটস এন্ড নেভিস, ২০১৯

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com