ঢাকা ০৩:৫০ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি ইন্দোনেশিয়ায় ওষুধ ও তৈরি পোশাকের বাজার সম্প্রসারণে জোর বাণিজ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে ১৭ অক্টোবরের ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি শিশুদের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে: ড. মঈন খান রোটারি ক্লাব অব সোনারগাঁও ঢাকার ধলেশ্বরীতে ১ লক্ষ মাছের পোনা অবমুক্ত পথশিশু ও ভিক্ষুকমুক্ত বাংলাদেশ গড়তে কাজ করছে সরকার: ডা. জাহিদ ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল কুড়িগ্রামে আনন্দমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি বরিশালে মা ইলিশ রক্ষায় বিভাগীয় জন সচেতনতা সভা অনুষ্ঠিত

বিনোদিয়া ফ্যামিলি পার্ক

সিটিজেন ডেস্ক: হেমন্ত বা শীতে ঘোরাঘুরি একটু বেশিই হয়। সাথে যদি থাকে ছুটির আমেজ, হতে পারে শীতকালীন অবকাশ। তাহলে তো কোন কথাই নেই। হোক দূরে কিংবা কাছে। ঘুরে আসা যায় এক নিমেষেই। সেই সুযোগে এবার ঘুরের আসুন যশোরের বিনোদিয়া ফ্যামিলি পার্ক থেকে।

অবস্থান: যশোর শহর থেকে মাত্র ৫ কিলোমিটার দূরে সেনানিবাসের শানতলায় মনোরম পরিবেশে পার্কটি অবস্থিত।

প্রতিষ্ঠাতা: পার্কটি ১৯৯৮ সালে লে. কর্নেল ফয়েজ আহমেদের উদ্যোগে প্রতিষ্ঠা করা হয়। আগে এটি ছিল উন্মুক্ত ময়দান। পরে টিকিটের ব্যবস্থা করা হয়।

বৈশিষ্ট্য: বিনোদনের জন্য এখানে রয়েছে মিনি চিড়িয়াখানা, শিশুদের জন্য পার্ক, ছোট্ট নদী, রবীন হুডের ঘর, কৃত্রিম ঝরনা ও ২টি খাবারের স্টল। এখানে ঈদ পুনর্মিলনী, স্কুলের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান, পিকনিক, মেলা প্রভৃতির আয়োজন করা যায়।

খোলা: প্রতিদিন সকাল ৮টি থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। শীতকালে ৫টা পর্যন্ত। পার্কের কোন বন্ধের দিন নেই।

প্রবেশ মূল্য: বেসামরিক লোকদের জন্য বড়দের ক্ষেত্রে ২০ টাকা, ছোটদের ক্ষেত্রে ১০ টাকা, সামরিক বড়দের ক্ষেত্রে ১০ টাকা এবং সামরিক ছোটদের ক্ষেত্রে ৫ টাকা।

পার্কিং মূল্য: বাস ও ট্রাক রাখতে ১০০ টাকা, জিপ কার ও মাইক্রো বাস রাখতে ২০ টাকা এবং মোটরসাইকেল রাখতে ১০ টাকা।

স্পট ভাড়া: স্পট হিসেবে ভাড়া নিতে পারবেন ১০০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে। সঙ্গে রান্নাঘর, পানি ও কার্পেট সুবিধা পাবেন। এছাড়া বিয়ে, গায়ে হলুদ, জন্মদিনসহ বিভিন্ন অনুষ্ঠানের সুব্যবস্থা আছে। প্রতি ঘণ্টার জন্য ৫০০ টাকা ফি দিতে হয়।

যেভাবে যাবেন: যশোর শহরের যে কোন স্থান থেকে রিকশা বা ইজিবাইকে পালবাড়ী মোড়ে যাবেন। সেখান থেকে ইজিবাইকে চুরামনকাঠি যাবেন। একত্রে ৪-৫ জন গেলে ইজিবাইক রিজার্ভ করে যাওয়াই ভালো। ব্যক্তিগত গাড়ি বা রিকশা ভাড়া করেও যাওয়া যায়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

মতপার্থক্য, গঠনমূলক সমালোচনা এবং শান্তিপূর্ণ প্রতিবাদই গণতন্ত্রের সৌন্দর্য : রাষ্ট্রপতি

বিনোদিয়া ফ্যামিলি পার্ক

আপডেট টাইম : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১৬ অক্টোবর ২০১৯