ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ

জ্যেষ্ঠ প্রতিবেদক,সিটিজেন নিউজ: সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ মঙ্গলবার সকালে মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্মসচিব মো. আবুল কাসেম।

পরে তিনি বলেন, যাচাই-বাছাইয়ে কোনো ত্রুটি না পাওয়ায় মনোনয়নপত্রটি বৈধ ঘোষণা করা হয়েছে। তবে তাকে এমপি হিসেবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য আরও কয়েকটি দিন অপেক্ষা করতে হবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আগামী ১৬ জুন পদটিতে ভোট হওয়ার কথা থাকলেও একক প্রার্থী হওয়ায় প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৮ মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষিত হবেন রুমিন ফারহানা।

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী সংরক্ষিত এ নারী আসনে মনোনয়ন ফরম জমা দেয়ার শেষদিন ছিল গতকাল (২০ মে) সোমবার। গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে নির্বাচন কমিশনে (ইসি) মনোনয়নপত্র জমা দেন তিনি।

এর আগে একাদশ সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন রুমিন ফারহানা। কিন্তু সেখানে মনোনয়ন দেয়া হয় উকিল আব্দুস সাত্তারকে। অবশেষে সংরক্ষিত নারী আসনে বিএনপির পক্ষ থেকে টিকিট তিনিই পেলেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আসন সংখ্যা অনুপাতে দেশের অন্যতম বৃহৎ দল বিএনপি সংরক্ষিত নারী আসন পাবে একটি। তবে দলটির এমপিরা শপথ নিতে দেরি করায় সংরক্ষিত আসনটিও শূন্য ছিল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়া গত এপ্রিলে দলটির পাঁচনেতা সংসদ সদস্য হিসেবে শপথ নেন।

সূত্র জানায়, সংরক্ষিত আসনে রুমিন ফারহানা ছাড়াও আলোচনায় ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায়। কিন্তু এদের কাউকেই মনোনয়ন দেয়নি দলটি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানার প্রার্থিতা বৈধ

আপডেট টাইম : ০২:১৭:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ মে ২০১৯