ঢাকা ০৮:০১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত পুরনো রূপে ফিরছে বসিলার ৪০ ফুট খাল, স্থানীয়দের মনে নতুন আশা শিক্ষার মানোন্নয়নে শ্রেণিকক্ষে শিক্ষকের কার্যকর পাঠদান ও নিবিড় পর্যবেক্ষণ জরুরি : ববি হাজ্জাজ সকল বয়সীদের মাঠে যাবার উপযুক্ত পরিবেশ গড়ে তোলাই বর্তমান সরকারের লক্ষ্য : ক্রীড়া প্রতিমন্ত্রী ভূরুঙ্গামারীতে জমি নিয়ে বিরোধ,গোডাউন ভেঙে ২০ লাখ টাকার মালামাল লুটের অ/ভি/যোগ ‘কালো বিড়াল’ চলচ্চিত্রে অভিনয় করে সম্মাননা স্মারক পেলেন সাংবাদিক মেহেদী হাসান অন্তর রাজবাড়ীতে রাইটার্স ক্লাবের উদ্বোধন বদলগাছী উপজেলার মিঠাপুরে মহিলা মেম্বার প্রার্থী সিলেকশনে স্বজনপ্রীতি ও হুমকির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে দিনাজপুরের বিরামপুরে উপজেলা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে র‍্যালী ও আলোচনা সভা নাটোরে জেলা রোভারের দিনব্যাপী ডে ক্যাম্প শুরু

সৌদি আরবে সরকারি সফর শেষে বিকেলে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবে সরকারি সফর শেষে বিকেলে ফিনল্যান্ড পৌঁছেছেন। ত্রিদেশীয় সফরের শেষভাগে তিনি ফিনল্যান্ডে অবস্থান করছেন।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে লুফথানসা এয়ারের একটি বিমান বেলা ১টা ১০ মিনিটে (স্থানীয় সময়) ফিনল্যান্ডের হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিনকি যাওয়ার পথে জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চার ঘণ্টার যাত্রাবিরতি করেন।

এর আগে প্রধানমন্ত্রী সৌদি আরবে তিনদিনের এক সরকারি সফর শেষে স্থানীয় সময় রাত ১টা ৩০ মিনিটে জেদ্দার বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফিনল্যান্ডের উদ্দেশে যাত্রা করেন।

ফিনল্যান্ডে সফরকালে শেখ হাসিনা ৪ জুন দেশটির প্রেসিডেন্ট সাউলি নিনিস্তোর সঙ্গে বৈঠক করবেন।

৭ জুন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে ফিনল্যান্ড ত্যাগ করবেন। পরের দিন তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

এর আগে ২৮ মে প্রধানমন্ত্রী টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের প্রথমভাগে তিনি জাপান সফর করেন।

শেখ হাসিনার চারদিনের জাপান সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে দু’দেশের মধ্যে ২.৫ বিলিয়ন ডলারের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।

পাশাপাশি, প্রধানমন্ত্রী জাপানে ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তার সম্মানে আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন এবং জাপানের ব্যবসায়ী নেতাদের সঙ্গে একটি ভোজসভায় অংশ নেন।

এছাড়াও এ সফরকালে হলি আর্টিসানের ঘটনায় নিহত জাপানি নাগরিকদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা পৃথকভাবে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন।

৩১ মে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সৌদি আরবের উদ্দেশে জাপান ত্যাগ করেন। তিনি মক্কায় ১৪তম ওআইসি শীর্ষ সম্মেলন ২০১৯ তে অংশ নেন।

তিনদিনের সৌদি আরব সফরকালে প্রধানমন্ত্রী মক্কায় ওআইসি ইসলামিক শীর্ষ সম্মেলনের ১৪তম অধিবেশনে যোগ দেন, পবিত্র ওমরা পালন করেন এবং মদিনায় মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করেন।

সূত্র : বাসস

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

কালীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের উদ্যেগে ফুটবল খেলা অনুষ্ঠিত

সৌদি আরবে সরকারি সফর শেষে বিকেলে ফিনল্যান্ড পৌঁছেছেন প্রধানমন্ত্রী

আপডেট টাইম : ১০:০৮:৩৮ অপরাহ্ন, সোমবার, ৩ জুন ২০১৯