ঢাকা ০৪:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি

ক্ষেপণাস্ত্র প্রতিহত করার সময় আকাশ থেকে পড়া ধ্বংসাবশেষের কারণে আবুধাবির একটি গ্যাস স্থাপনার কার্যক্রম বন্ধ করা হয়েছে।

আমিরাতের রাজধানীর মিডিয়া অফিস এ তথ্য জানিয়েছে।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে বলা হয়, ‘ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করার সময় সৃষ্ট ধ্বংসাবশেষের কারণে হাবশান গ্যাস স্থাপনা ও বাব (তেল) ক্ষেত্র এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলোর জবাব দিচ্ছে আবুধাবি কর্তৃপক্ষ।’

‘গ্যাস স্থাপনাগুলো বন্ধ করে দেওয়া হয়েছে,’ বলে জানানো হয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলেও উল্লেখ করা হয়।

দুবাই থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ হামলার তীব্র নিন্দা জানিয়েছে এবং এর জন্য ইরানকে দায়ী করেছে।

এক্স-এ দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় জানায়, ‘এই হামলাগুলো গুরুতর উত্তেজনা বৃদ্ধি ও আন্তর্জাতিক আইনের নীতিমালার লঙ্ঘন।’

বুধবার ইরান সতর্ক করে জানায়, তাদের জ্বালানি খাত আবার ক্ষতিগ্রস্ত হলে, উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস শিল্প ধ্বংস করে দেওয়া হবে।

উপসাগরীয় দেশগুলোর তেল ও গ্যাস শিল্পকে তারা মার্কিন স্বার্থ হিসেবে দেখে।  এর আগে বিশ্বের সবচেয়ে বড় গ্যাসক্ষেত্র সাউথ পার্সে হামলা চালানো হয়।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

ক্ষেপণাস্ত্র ভূপাতিতের ধ্বংসাবশেষে গ্যাস স্থাপনা বন্ধ করল আবুধাবি

আপডেট টাইম : ১২:১৯:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬