ঢাকা ০৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী রাসায়নিক দূষণ রোধ ও পরিবেশবান্ধব কৃষির ভাবনায় চট্টগ্রামের তরুণের ‘জৈব সার’ উদ্যোগ বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির কোয়েল পাখির খামারে শামীমের মাসিক আয় ৩ লক্ষ টাকা প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের বিষখালী নদীতে কচুয়া-বেতাগী সেতু নির্মাণ: স্থান পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য: সালেহ শিবলী কয়ড়া ইউনিয়নে আধা কিলোমিটার রাস্তা অস্থায়ীভাবে সংস্কার করলেন চেয়ারম্যান পদপ্রার্থী সন্তোষ সরকার চাপা কষ্টের গল্প ,একজন পুরুষের নীরব জীবন এই গল্প শাফায়াত ডিমলায় তিস্তার সেচ ক্যানেলে পানিতে ডুবে খালা-ভাগ্নির মৃত্যু

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

সোমবার | ১৭ আগস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩

 বাসস

  ১৭ আগস্ট ২০২৬, ১৭:৩৪
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
আজ রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। ছবি : বাসস

ঢাকা, ১৭ আগস্ট, ২০২৬ (বাসস) : বাংলাদেশে বিদেশি বিনিয়োগ ও বিদেশি শিক্ষার্থীদের আগমন বাড়াতে ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

তিনি আরো বলেন, এ উদ্যোগ বাস্তবায়িত হলে বিদেশি শিক্ষার্থীরা আরো সহজে উচ্চশিক্ষার জন্য বাংলাদেশে ভিসা নিয়ে আসতে পারবেন। এর মাধ্যমে বাংলাদেশকে আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আরো আকর্ষণীয় করে তোলা এবং দেশের উচ্চশিক্ষাকে বৈশ্বিক পরিমণ্ডলে সম্প্রসারণের সুযোগ তৈরি হবে।

আজ (সোমবার) রাজধানীর একটি হোটেলে ‘কিউএস বাংলাদেশ ফোরাম ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশের ৯০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মন্ত্রী শিক্ষার মানোন্নয়ন ও বৈশ্বিক প্রতিযোগিতায় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান শক্তিশালী করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই), কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং গবেষণার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণের (টিভিইটি) বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয় পর্যায়েও টিভিইটি শিক্ষার প্রসার ঘটাতে হবে। একই সঙ্গে উচ্চশিক্ষায় এআইয়ের ব্যবহার আরও বাড়ানো প্রয়োজন।

ড. মিলন বলেন, কিউএস র‌্যাংকিংয়ে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর অবস্থান আরও উন্নত করতে হলে গবেষণার পরিধি ও মান বাড়াতে হবে। পাশাপাশি ‘ক্রস-বর্ডার এডুকেশন’-এর ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে আরও সংযুক্ত করতে হবে।

তিনি বলেন, বাংলাদেশের মেধাবী শিক্ষক ও শিক্ষার্থীর ঘাটতি নেই। দেশের শিক্ষার্থীরা বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভালো ফলাফল করার পাশাপাশি গবেষণাতেও সাফল্যের স্বাক্ষর রাখছেন। বিদেশে অবস্থানরত থাকা মেধাবীদের ‘রিভার্স ব্রেইন ড্রেইন’-এর মাধ্যমে দেশে ফিরিয়ে এনে জাতীয় উন্নয়নে কাজে লাগাতে হবে।

‘বাংলাদেশকে এডুকেশন হাব হিসেবে গড়ে তুলতে চাই এবং সেই সামর্থ্য আমাদের রয়েছে’-বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অ্যাসোসিয়েশন অব প্রাইভেট ইউনিভার্সিটিজ অব বাংলাদেশের চেয়ারম্যান ড. মো. সবুর খান, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইশতিয়াক আবেদিন এবং কিউএসের চিফ কমার্শিয়াল অফিসার জেসন নিউম্যান বক্তব্য দেন। কিউএস ইন্ডিয়ার চেয়ারম্যান ড. অশ্বিন ফার্নান্দেজ স্বাগত বক্তব্য রাখেন।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

বিদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা নীতি সহজ করার উদ্যোগ নেওয়া হয়েছে : শিক্ষামন্ত্রী

আপডেট টাইম : ০৬:৩৯:০১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬