ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রুহুল কবির রিজভী জুলাই জাদুঘরের নথি চব্বিশের সংঘাতময় ঘটনাগুলোর সাক্ষ্য বহন করে : সুসান ভাইজ আশুগঞ্জ ৪০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের সংশোধিত ট্যারিফ অনুমোদন আইনি বিপাকে হানি সিং তরুণরাই বাংলাদেশে ট্রিলিয়ন ডলার অর্থনীতি গড়ার মূল শক্তি : ববি হাজ্জাজ হানিফসহ ৪ আ.লীগ নেতার রায় যেকোনো দিন বাংলাদেশ ব্যাংকের বিশেষ তহবিলের সীমা ও মেয়াদ বাড়ানোর দাবি ডিবিএর আসন্ন দূর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত দেশকে অস্থির করতে নানাভাবে কাজ করছে পতিত দোসররা : রিজভী

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিন: রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি

মো: সিমান্ত তালুকদারঃ

সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) স্থাপনের স্থান নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। উপজেলা সদরের জনগণের দাবি, টিটিসি রায়গঞ্জ উপজেলা সদরেই স্থাপন করা হোক।
স্থানীয়দের দাবি, রায়গঞ্জ-তাড়াশের প্রথম সংসদ সদস্য রওশনুল হক মতি মিয়াকে ঘিরে স্থানীয়ভাবে প্রচলিত ইতিহাস থেকেও বর্তমান সময়ে শিক্ষা নেওয়া প্রয়োজন। তাদের ভাষ্য অনুযায়ী, ধানগড়াবাসীর দাবির বিপরীতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উপজেলা সদরে না করে অন্যত্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এ সিদ্ধান্তের রাজনৈতিক প্রভাবও তৎকালীন সময়ে পড়েছিল বলে স্থানীয়ভাবে আলোচনা রয়েছে।

স্থানীয়রা মনে করেন, ইতিহাসের শিক্ষা হলো—জনগণের মতামত ও প্রত্যাশাকে উপেক্ষা করে কোনো সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে টেকসই হয় না। তাই বর্তমানেও জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে টিটিসি স্থাপনের স্থান নির্ধারণের দাবি জানানো হচ্ছে।

তাদের বক্তব্য, টিটিসি রায়গঞ্জ উপজেলা সদরের অধিকার। দীর্ঘদিনের দাবি, যোগাযোগব্যবস্থা এবং উপজেলা সদরের সার্বিক গুরুত্ব বিবেচনায় নিয়ে টিটিসি উপজেলা সদরে স্থাপনের উদ্যোগ নেওয়া উচিত।

স্থানীয়দের আরও দাবি, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কোনো পক্ষের রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থ নয়, বরং জনগণের প্রয়োজন ও মতামতকে অগ্রাধিকার দেওয়া হোক।তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সময় থাকতে জনগণের দাবি বিবেচনা করে টিটিসি উপজেলা সদরে স্থাপনের বিষয়ে কার্যকর উদ্যোগ নিতে হবে। উন্নয়ন হোক ন্যায্যতার ভিত্তিতে এবং সিদ্ধান্ত নেওয়া হোক জনগণের মতামতকে সম্মান করে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আওয়ামী লীগ ষড়যন্ত্র করছে : রাশেদ খাঁন

ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের অধিকার ফিরিয়ে দিন: রায়গঞ্জ সদরে টিটিসি স্থাপনের দাবি

আপডেট টাইম : ১২:৫৬:১৩ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬