জেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী কল্যাণ সোসাইটি (অসকস) জেলা শাখার আলোচনা সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০টায় ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।
সংগঠনের জেলা সভাপতি শেখ ফরিদের সভাপতিত্বে ও জেলা সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক আলহাজ গোলাম নবী আলমগীর। এতে প্রধান বক্তব্য দেন, অসকস বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ আহসান হাবিব।
বিশেষ অতিথির বক্তব্য দেন, বাংলদশ জাতীয় পার্টি (বিজেপি) ভোলা জেলা সভাপতি আমিরুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মো. মোতাছিন বিল্লাহ, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মো. হেলাল উদ্দিন ও অসকস বাংলাদেশ এর বিশেষ উপদেষ্টা মো. সেলিম আহামেদসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, আমরা চাকরি থেকে অবসর নিয়েছি, কিন্তু দেশ প্রেম থেকে অব্যাহতি নেইনি, আমাদের যে প্রধান দাবিটি ছিল ওয়ান র্যাঙ্ক ওয়ান পেনশন অর্থাৎ বর্তমানে যিনি অবসর গ্রহণ করেন, তিনি পাচ্ছেন ২৫ হাজার টাকা। আর আমরা যারা ২০১৫ সালের আগে অবসর নিয়েছি, তারা পাচ্ছি ৬ হাজার টাকা। পাশাপাশি তারা নিজেদের স্ত্রীদের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেয়ারও দাবি জানান।
সংগঠনের ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন জানান,অসকস- বাংলাদেশ একটি অরাজনৈতিক, অলাভজনক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কল্যাণ এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে সংগঠনটি প্রতিষ্ঠা করা হয়।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















