ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী কালিয়াকৈরে ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় আ/সা/মি গ্রে/ফ/তার ও বিচারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন কুমিল্লার যে বাড়ির সুর ছড়িয়ে পড়ে উপমহাদেশের হৃদয়ে পোশাক শ্রমিকদের দ্রুত সর্বজনীন পেনশনে আনার আহ্বান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৫৫তম শাহাদত বার্ষিকী পালন কালীগঞ্জে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (দ.) উপলক্ষ্যে ২১তম ওয়াজ মাহফিল ত্রিশালে কৃতি শিক্ষার্থীদের মিলনমেলা, সংবর্ধনা পেলেন ২১৪ জিপিএ-৫ প্রাপ্ত শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা নাটোরে মাধনগর ডিগ্রি কলেজের একাডেমিক ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শাবিপ্রবিতে ক্যাম্পাস সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে প্রশিক্ষণ কর্মশালা

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক:পাকিস্তানে ইসরায়েলবিরোধী এক বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে বলে সোমবার এক বিবৃতিতে দেশটির পুলিশ জানিয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা যুদ্ধবিরতি ঘোষণার এক সপ্তাহ আগে দেশটিতে ইসরায়েলবিরোধী বিক্ষোভের ডাক দিয়েছিল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)। অতীতেও বিভিন্ন সময়ে এই গোষ্ঠীর বিক্ষোভে ব্যাপক সহিংসতার ঘটনার রেকর্ড রয়েছে।

গত শুক্রবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর লাহোর থেকে রাজধানী ইসলামাবাদ পর্যন্ত প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ ওই মিছিল ঐতিহাসিক গ্র্যান্ড ট্রাংক সড়ক থেকে শুরু হয়েছিল। পরে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দেশটির পুলিশ বিক্ষোভে বাধা দেওয়ার চেষ্টা করায় একাধিক স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে।

ইসলামাবাদ পুলিশ বলেছে, সোমবার মুরিদকে শহরের বিক্ষোভে অংশ নেওয়া শত শত মানুষকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেছে পুলিশ। এ সময় টিএলপির সমর্থকরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ ও ৪০টিরও বেশি যানবাহনে আগুন ধরিয়ে দেন। তিন ঘণ্টারও বেশি সময় ধরে চলা এই সংঘর্ষে অন্তত পাঁচজন নিহত হয়।

পুলিশ বলেছে, নিহতদের মধ্যে পুলিশের একজন কর্মকর্তা, তিন বিক্ষোভকারী এবং এক পথচারী রয়েছেন। সংঘর্ষের উভয়পক্ষের অনেকে আহত হয়েছেন। এই ঘটনায় রিপোর্ট লেখা পর্যন্ত কয়েক ডজন বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মিছিল শুরুর পর থেকে রাজধানীর প্রবেশ ও প্রস্থানপথগুলো বন্ধ থাকলেও সোমবার আংশিকভাবে তা খুলে দেওয়া হয়।

টিএলপি বলেছে, পুলিশের গুলিতেই তাদের কয়েকজন সমর্থক নিহত ও আহত হয়েছেন। সংগঠনটি বলছে, টিএলপির নেতা সাদ রিজভিও গুলিবিদ্ধ হয়েছেন। শরীরের তিন স্থানে আঘাত পেয়েছেন তিনি।

তবে টিএলপির এই অভিযোগের বিষয়ে প্রাদেশিক সরকারের কোনও মুখপাত্র মন্তব্য করতে রাজি হননি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

দেশে সারের কোনো ঘাটতি নেই : ত্রাণমন্ত্রী

পাকিস্তানে ইসরায়েলবিরোধী বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষ, নিহত ৫

আপডেট টাইম : ০৯:৫৮:১৪ অপরাহ্ন, সোমবার, ১৩ অক্টোবর ২০২৫