ঢাকা ০৪:৫২ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী রাঙ্গামাটিতে উন্নয়ন প্রকল্পের লার্নিং শেয়ারিং কর্মশালা এবং সমন্বয় সভা সুনামগঞ্জে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স ধামইরহাটে নানা আয়োজনে জাতীয় কন্যাশিশু দিবস পালিত সরকার প্রধান হিসেবে প্রত্যেকের প্রাপ্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করা আমার দায়িত্ব: প্রধানমন্ত্রী অনলাইন বিজ্ঞাপনে বিদেশে পাঠানোর প্রলোভন, আরিফের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ সিনেমা হলের উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে সরকার : তথ্য প্রতিমন্ত্রী সিরাজগঞ্জের রায়গঞ্জে ভূইয়া গাঁতী ইউনিয়ন নামে নতুন ইউনিয়ন গঠন হতে যাচ্ছে রাশিয়া-ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় হামলা বন্ধে ট্রাম্পের আহ্বানে বার্নহামের সমর্থন ‎বিরামপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থীদের প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান

ফ্রান্সে আগামী বছর অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থীদের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান। রোববার অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনের প্রথম পর্বেই বড় ব্যবধানে জয় পেয়েছেন তিনি। ভোটের আয়োজকেরা এ তথ্য জানিয়েছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৬ বছর বয়সী গ্লুকসম্যান মধ্য-বামপন্থী দল প্লাস পাবলিকের নেতা। প্রাথমিক নির্বাচনে দেওয়া মোট ১ লাখ ২০ হাজার ৭৮৭ ভোটের মধ্যে তিনি পেয়েছেন ৬৬ শতাংশ।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ে ফোর পেয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোট। অন্য তিন প্রার্থীর প্রত্যেকেই পেয়েছেন ১০ শতাংশের কম ভোট।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্লুকসম্যান লিখেছেন, ‘এই ফলাফল একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বামপন্থীরা নিজেদের আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে ঐক্যবদ্ধ হতে পারে, সরকার পরিচালনা করতে পারে এবং নির্বাচনে জয়ী হতে পারে।’

গ্লুকসম্যান নিজেকে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নীতির বিকল্প হিসেবে তুলে ধরছেন। একই সঙ্গে তিনি মনে করেন, তার পক্ষে কট্টর ডানপন্থীদের পরাজিত করা সম্ভব।

তবে বর্তমানে জনমত জরিপে তার সমর্থন ৯ থেকে ১৪ শতাংশের মধ্যে, যা শীর্ষ প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের চেয়ে অনেক কম।

মাখোঁর অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মধ্য-ডানপন্থী নেতা এদুয়ার ফিলিপ এবং কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর চেয়েও জরিপে পিছিয়ে রয়েছেন গ্লুকসম্যান। মেলঁশোঁর দল ফ্রান্স আনবোড নির্বাচনে অংশ নেয়নি।

গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে গ্লুকসম্যান নিজেকে ‘চিরাচরিত রাজনৈতিক’ বলয়ের বাইরে থাকা একজন ব্যক্তি হিসেবে তুলে ধরেন।

এর পরিবর্তে তিনি বিদেশে তাঁর অতীত কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দেন। এর মধ্যে রয়েছে রুয়ান্ডায় গণহত্যার পরবর্তী সময়ে কাজ করা এবং মস্কোবিরোধী অবস্থানের জন্য পরিচিত জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন।

২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি সেখানে মানবাধিকার নিয়ে কাজ করেছেন। ইউক্রেনের প্রতি তাঁর দৃঢ় সমর্থনের জন্যও তিনি পরিচিত।

সমাজতান্ত্রিক দলের তুলনায় গ্লুকসম্যানের রাজনৈতিক অবস্থান বেশি সংস্কারপন্থী ও মধ্যপন্থী। তবে অতীতে তিনি সমাজতন্ত্রীদের সঙ্গে নির্বাচনী জোট গঠনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।

এবারও ঐতিহ্যবাহী সমাজতান্ত্রিক দলের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রচারযন্ত্রের সুবিধা নিতে দলটির সঙ্গে কাজ করা তাঁর জন্য লাভজনক হতে পারে।

তবে বামপন্থীদের মধ্যে এখনো অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মেলঁশোঁর সঙ্গে কোনো ধরনের সহযোগিতার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

সমালোচকদের মতে, গ্লুকসম্যান ‘অতিরিক্ত প্যারিসকেন্দ্রিক’ এবং সাধারণ ফরাসি নাগরিকদের দৈনন্দিন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ফলে প্রেসিডেন্ট পদে বিশ্বাসযোগ্য প্রার্থী হয়ে ওঠা তার জন্য কঠিন হতে পারে।

জবাবে তিনি সংঘাতপূর্ণ অঞ্চলে মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

গ্লুকসম্যান বলেছেন, ‘বিশ্ব সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা ডাভোস কিংবা ওয়াশিংটনে গড়ে ওঠেনি; বরং এমন সব জায়গায় গড়ে উঠেছে, যেখানকার ধ্বংসযজ্ঞের গভীরতা আপনারা কল্পনাও করতে পারবেন কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’

চলতি গ্রীষ্মে ফ্রান্সজুড়ে নির্বাচনী প্রচারের সময় তিনি এমন একটি বামপন্থী কর্মসূচি তুলে ধরেন, যেখানে পরিবেশগত রূপান্তরের সঙ্গে সামাজিক অগ্রগতির সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বছর ১৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হওয়ার কথা। দ্বিতীয় দফার ভোট এর দুই সপ্তাহ পর ২ মে অনুষ্ঠিত হবে।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শারদীয় দুর্গোৎসবের ছুটিতে যাত্রীদের নিরাপত্তায় থাকছে ৩৫ মোবাইল কোর্ট : নৌপরিবহন প্রতিমন্ত্রী

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থীদের প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান

আপডেট টাইম : ০১:২১:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬