ঢাকা ১০:০৫ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন উপদেষ্টা এডভোকেট অপূর্ব বড়ুয়া চৌধুরী পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের বৈঠক ৩২৯ রানে এগিয়ে বাংলাদেশ খাগড়াছড়িতে উৎপাদিত পণ্যের রপ্তানি সক্ষমতা উন্নয়নে মতবিনিময় সভা ‎সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে সাংস্কৃতিক ক্লাস নিলেন অতিথি শিক্ষক মোহাম্মদ ওয়াহিদুল ইসলাম রাতের আঁধারে সাংবাদিককে কুপিয়ে আহত করেন দুর্বৃত্তরা হাম উপসর্গে আরও সাতজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৭৩

প্রখ্যাত লেখক ও গবেষক রশীদ হায়দার আর নেই

জ্যেষ্ঠ প্রতিবেদক: বাংলা একাডেমির সাবেক পরিচালক, একুশে পদকপ্রাপ্ত লেখক ও মুক্তিযুদ্ধ গবেষক রশীদ হায়দার (৭৯) আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০টার দিকে রাজধানীর ফুলার রোডে মেয়ের বাসায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রশীদ হায়দার।

তার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শাওন্তী হায়দার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। রশীদ হায়দার বার্ধক্যজনিত কারণে অসুস্থ ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রশীদ হায়দারের জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

১৯৪১ সালে পাবনা জেলার দোহাপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ করেন রশীদ হায়দার। তার পুরো নাম শেখ ফয়সাল আবদুর রশীদ মোহাম্মদ জিয়াউদ্দীন হায়দার। ১৯৫৯ সালে গোপালগঞ্জ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক ও ১৯৬১ সালে পাবনা অ্যাডওয়ার্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন। ১৯৬৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলা সাহিত্যে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।

মুক্তিযুদ্ধ গবেষক হিসেবে তার কাজগুলোর মধ্যে অন্যতম ১৩ খণ্ডে ‘স্মৃতি : ১৯৭১’। দেশের বিভিন্ন প্রান্তে থাকা মুক্তিযুদ্ধে শহীদ বুদ্ধিজীবী পরিবার খুঁজে খুঁজে বের করে তাদের পরিবারের কোনো সদস্য বা কোনো ঘনিষ্ঠজনদের দিয়ে স্মৃতিকথা লিখিয়েছেন তিনি।

রশীদ হায়দার গল্প-উপন্যাস, নাটক, অনুবাদ, নিবন্ধ, স্মৃতিকথা ও সম্পাদনা সব মিলে ৭০ এর বেশি বই রচনা করেছেন। যার মধ্যে রয়েছে চিম্বুকের নিচে আলোর প্রভা, বাংলাদেশের খেলাধুলা, মুক্তিযুদ্ধের নির্বাচিত গল্প, শহীদ বুদ্ধিজীবী কোষাগ্রন্থ।

রশীদ হায়দার বাংলা একাডেমির পরিচালক ছিলেন। এ ছাড়া নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ছিলেন। ২০১৪ সালে একুশে পদক পান তিনি।

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

উলিপুরে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ বি এন পি নেতার বিরুদ্ধে

প্রখ্যাত লেখক ও গবেষক রশীদ হায়দার আর নেই

আপডেট টাইম : ০২:২৫:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২০