রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ২ হাজার ৯১৫ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। রোববার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।
ডিএমপির ট্রাফিক বিভাগ সূত্রে জানা যায়, ট্রাফিক-রমনা বিভাগে ৫ টি বাস, ৫ টি কাভার্ডভ্যান, ১৭ টি সিএনজি ও ২৩ টি মোটরসাইকেলসহ মোট ১২০ টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৬ টি বাস, ৫ টি ট্রাক, ১৩ টি সিএনজি ও ১০১টি মোটরসাইকেলসহ মোট ১৭৬টি মামলা হয়েছে। ট্রাফিক-মতিঝিল বিভাগে ২১ টি বাস, ১ টি ট্রাক, ১৯ টি কাভার্ডভ্যান, ৫৮ টি সিএনজি ও ২৩৬ টি মোটরসাইকেলসহ মোট ৪১৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৭ টি বাস, ৪০ টি ট্রাক, ২৪ টি কাভার্ডভ্যান, ৬২ টি সিএনজি ও ১৫৯ টি মোটরসাইকেলসহ মোট ৪৩২ টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১২ টি বাস, ৩ টি ট্রাক, ৪ টি কাভার্ডভ্যান, ২০ টি সিএনজি ও ৭৭ টি মোটরসাইকেলসহ মোট ১৬০ টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩ টি বাস, ২৫ টি ট্রাক, ৩৪ টি কাভার্ড ভ্যান, ৪২ টি সিএনজি ও ১৪৬ টি মোটরসাইকেলসহ মোট ৩৪৪ টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৫ টি বাস, ৬ টি ট্রাক, ১৬ টি কাভার্ডভ্যান, ৫২ টি সিএনজি ও ১৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৩৯৬ টি মামলা হয়েছে। ট্রাফিক-গুলশান বিভাগে ১০০ টি বাস, ১৬ টি ট্রাক, ৪৫টি কাভার্ডভ্যান, ৯৯ টি সিএনজি ও ২৬৯ টি মোটরসাইকেলসহ মোট ৮৭৩ টি মামলা হয়েছে। এছাড়াও অভিযানকালে ৫৭৭ টি গাড়ি ডাম্পিং ও ৪৩০ টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
প্রিন্ট
সিটিজেন নিউজ ডেস্ক 


















