বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন
নিয়োগ বিজ্ঞপ্তি ::
সিটিজেন নিউজ টুয়েন্টিফোর ডটকমের জন্য প্রতিনিধি নিয়োগ চলছে। যারা আগ্রহী আমাদের ই-মেইলে সিভি পাঠান
সংবাদ শিরোনাম ::
জন্মদিনে সবার ভালোবাসায় আমি মুগ্ধ ও কৃতজ্ঞ: মির্জা ফখরুল পিএসএলের নিলামে দেশীয়রা কে কোন ক্যাটাগরিতে ইরান নিয়ে আবার উত্তপ্ত হচ্ছে মধ্যপ্রাচ্য, পাশে থাকার অঙ্গীকার সৌদি আরবের বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের ৬৪তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন জাতীয় নির্বাচনকে ঘিরে দিয়াবাড়ি আর্মি ক্যাম্পে আইন শৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা অনুষ্ঠিত কৃষকদের উন্নতি না হলে দেশের উন্নয়ন হবে না : কৃষি উপদেষ্টা গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থা গড়ে তুলতে নির্বাচনের বিকল্প নেই : আলী রীয়াজ এস এম জাহাঙ্গীরের হাতে ধানের শীষ তুলে দিলাম দেখে শুনে রাখবেন; তারেক রহমান আগৈলঝাড়ায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে কিশোর গ্যাং সদস্যসহ মাদক কারবারি আটক ধানের শীষের প্রার্থী জহির উদ্দিন স্বপনের আগৈলঝাড়ায় গনসংযোগ 

গাজীপুরে বাসচাপায় এক পোশাক শ্রমিকের মৃত্যু

  • আপডেট টাইম : বুধবার, ২১ আগস্ট, ২০১৯
  • ৩৫৮ বার পঠিত

অনলাইন ডেস্ক,সিটিজেন নিউজ: গাজীপুর সিটি করপোরেশনে বাসচাপায় সোহেল রানা নামে এক পোশাক শ্রমিকের মৃত্যু হয়েছে। অনাবিল পরিবহনের একটি বাস তার সাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়ায় তিনি নিহত হন।

আজ বুধবার ভোর ছয়টার দিকে শহরের ইটাহাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সোহেল রানার বাড়ি বরিশালের বড়গাটি গ্রামে। তার বাবার নাম ইসমাইল হোসেন। সোহেল ইটাহাটা এলাকায় এ জেড ফ্যাশন নামের একটি কারখানার অপারেটর ছিলেন। তিনি পরিবার নিয়ে সিটি করপোরেশনের বাসন সড়কের পেয়ারা বাগান এলাকায় থাকতেন।

ভোর ছয়টার দিকে ডিউটি শেষে বাইসাইকেলযোগে বাসায় ফিরছিলেন তিনি। কাশেম টেক্সটাইল মসজিদ এলাকায় আসার পর চান্দনা চৌরাস্তাগামী অনাবিল পরিবহনের একটি বাস তার সাইকেলটিকে পেছন থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সোহেল মারা যান।

গাজীপুর মেট্টোপলিটন বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম কাউসার চৌধুরী গণমাধ্যমকে সোহেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
© All rights reserved  2019 CitizenNews24
Theme Developed BY ThemesBazar.Com